কালোবাজারে তেল বিক্রি

গাইবান্ধায় ফিলিং স্টেশন ম্যানেজারসহ দু'জনকে ২০ হাজার জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কালোবাজারে তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজার ও তার সহযোগীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের এ জরিমানা করা হয়।

জানা যায়, কালোবাজারে তেল বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে পুলিশসহ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার। অভিযান চলাকালে ফিলিং স্টেশনটির ম্যানেজার সোলায়মান আলী ও তার সহযোগী জাহিদকে কালোবাজারে অবৈধভাবে তেল বিক্রির সময় হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা গণমাধ্যমের কাছে এ অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন