বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:২৩:৪৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খংগুয়া গ্রামে শ্বশুরবাড়িতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের জামাতা। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি জানান, শফিকুল ইসলাম ঈদের ছুটিতে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকালে তিনি শ্বশুরবাড়ির একটি আমগাছ থেকে কাঁচা বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন। এ সময় অসতর্কতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গেলে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

ইউএনও আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

 

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন