বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

গাইবান্ধা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এসএসসি ও সমমানের পরীক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। অন্য পরীক্ষার্থীরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রবেশপত্রের ভুল নিয়ে চরম অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন এসএসসি পরীক্ষার্থী।

আগামীকাল ২১ এপ্রিল থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয় থেকে মোট ২১২ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র আনতে গিয়ে দেখেন তাতে ব্যাপক ভুল। কারও বাবা-মায়ের নাম ভুল এসেছে, কারও প্রবেশপত্রে ছেলে শিক্ষার্থীর ছবির জায়গায় মেয়ের ছবি আবার মেয়ে শিক্ষার্থীর জায়গায় ছেলের ছবি দেওয়া হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও তাদের প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ করা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, ফুলছড়ির অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কয়েকদিন আগেই তাদের পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুলে ভরা প্রবেশপত্র হাতে পান। তবে পরীক্ষার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন