বাংলাদেশ, জেলার সংবাদ

গাইবান্ধা ১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৩:১১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে গাইবান্ধা-১ আসনে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোট শুরুর আগেই ৫০ থেকে ৬০টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা তার পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে রাখেন। 

 

এছাড়া দুপুরের পর ভোটার ও এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন এবং মারমুখী আচরণের অভিযোগও করেন তিনি। তার দাবি, 'ইঞ্জিনিয়ারিং'-এর মাধ্যমে তাকে সুপরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। তিনি সিসি ক্যামেরার ফুটেজ যাচাই এবং পুনরায় সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানান।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন