আন্তর্জাতিক, এশিয়া

গাজায় ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজার মধ্যাঞ্চলে এবং গাজা সিটিতে পৃথক ইসরায়েলি হামলায় মোট সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় তিনজন এবং পশ্চিম গাজা সিটির একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

একইসাথে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের অভিযান, গ্রেপ্তার ও হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর নতুন নিয়ম অনুমোদন করেছে।

 

আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার বা আত্তীকরণের পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই আত্তীকরণ পরিকল্পনার বিরোধিতা করেছেন। অন্যদিকে, রাফাহ ক্রসিং দিয়ে ৪০ জন সদস্যের ষষ্ঠ দল গাজা উপত্যকায় ফিরে এসেছে।

 

যুদ্ধ ও হতাহতের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২,০৩২ জন নিহত এবং ১,৭১,৬৬১ জন আহত হয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন