গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ জন ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে গাজা সিভিল ডিফেন্স কর্মীরা। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া নিহত ব্যক্তিরা সেলমি ও আল-হাদ্দাদ পরিবারের সদস্য। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ চলাকালীন সময়ে পূর্বে চালানো ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়েছিলেন।
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে থাকা ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারে পুরো গাজা উপত্যকাজুড়ে সিভিল ডিফেন্স কর্মীদের তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এখনও হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে, তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি