আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমার আঘাতে মায়ের গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজার একটি ভবনে ইসরায়েলের বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে শিশু ছিটকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা আলজাজিরা জানিয়েছে, ওই হামলায় সেই অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের অন্য দুই সদস্য তার স্বামী ও পাঁচ বছর বয়সী ছেলেও নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে গাজার একটি ফ্ল্যটে এই হামলার ঘটনা ঘটে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, ইসরায়েলি হামলা ও ড্রোন তৎপরতা পুরোপুরি বন্ধ হবে। একইসঙ্গে তারা চিকিৎসা, ত্রাণ সহায়তা এবং নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাওয়ার আশা করেছিলেন।

 

কিন্তু বাস্তবে মার্কিন প্রেসিডেন্টের এসব প্রতিশ্রুতির কোনোটিই পূরণ হয়নি। উল্টো প্রতিনিয়ত লাশের সারি দীর্ঘ হচ্ছে অবরুদ্ধ গাজায়। এদিকে বাস্তুচ্যুত পরিবারগুলোর অস্থায়ী তাঁবুতেও হামলা চালানো হচ্ছে। ফলে মানুষ এখন প্রতিনিয়ত চরম হতাশা আর ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন