আন্তর্জাতিক, অন্যান্য

গাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা সিটির জেইতুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

সংস্থাটি জানিয়েছে, নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে ইসরায়েলি বোমা হামলার সময় তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন।

 

গত ৭২ ঘণ্টা ধরে মালকা পরিবারের ৬০ জনের বেশি সদস্যের মরদেহের সন্ধানে উদ্ধার অভিযান চলছিল। এর মধ্যে অধিকাংশের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

 

আগামী সপ্তাহের শুরুতে নিহতদের সম্মিলিত জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন