আন্তর্জাতিক

গাজায় শিশুদের ঘুড়ি ওড়াতে দেখলেই হামলার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি গাজা থেকে ঘুড়ি, বেলুন ও ড্রোন ওড়ানোর অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার এবং তাদের বাস্তুচ্যুত করার হুমকি দিয়েছেন। এর জেরে গত রবিবার মধ্য গাজার আজ-জাওয়াইদা এবং দেইর এল-বালাহতে ইসরায়েলি বিমান হামলায় চার বছরের এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া ঘুড়িগুলোতে কোনো বিস্ফোরক ছিল না এবং বাস্তুচ্যুত শিবিরের শিশুরাই এগুলো ওড়াচ্ছিল। তা সত্ত্বেও ইসরায়েলের এমন হুমকির কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং রাজনৈতিক বিশ্লেষকরা।

 

তাদের মতে, ইসরায়েল মূলত ফিলিস্তিনি শিশুদের খেলনাকে কেন্দ্র করে গাজায় হামলা অব্যাহত রাখার একটি ভিত্তিহীন অজুহাত তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের কাছে শিশুদের ওড়ানো কাগজের ঘুড়ি কখনোই নিরাপত্তা হুমকি হতে পারে না বরং গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করা, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করা এবং আসন্ন নির্বাচনের আগে নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক অবস্থান ধরে রাখতেই এমন দুর্বল ও মনগড়া অজুহাত দাঁড় করানো হচ্ছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন