আন্তর্জাতিক

গাজায় হামলা বন্ধের শর্ত দিলেন এরদোয়ান, ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা অক্টোবর ২০২৫ ১২:৪৬:২১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই শান্তি প্রচেষ্টা সফল করতে হলে ইসরায়েলকে অবশ্যই গাজায় তার হামলা বন্ধ করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অনুরোধে এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়। ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান ট্রাম্পকে জানান যে, তুরস্ক এই অঞ্চলে শান্তি উদ্যোগকে সমর্থন অব্যাহত রাখবে এবং বিশ্ব শান্তির জন্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে প্রস্তুত।

 

চলতি সপ্তাহের শুরুতে কাতার নিশ্চিত করেছিল যে, যুদ্ধবিরতির জন্য "মার্কিন উদ্যোগের অংশ হিসেবে" তুরস্ক গাজা বিষয়ক মধ্যস্থতা আলোচনায় যোগ দেবে। সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন