আন্তর্জাতিক, অন্যান্য

গাজা অভিমুখী সাহায্যকারী বহরের সব নৌযান জব্দ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা অভিমুখী মানবিক সহায়তা মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে যে, তাদের সাহায্যকারী বহরের সমস্ত নৌযান ইসরায়েল কর্তৃক জব্দ করা হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ফ্লোটিলার আয়োজকরা বলেন, আমাদের অবৈধভাবে অপহরণের বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি। ফিলিস্তিনের জন্য তাদের এই মিশন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা বিশ্ববাসীকে সহায়তাকারী দলটির ‘নিরাপদ যাতায়াতের দাবি’ তোলার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা আরও যোগ করেন, আপনারা নিজ নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে ইমেল পাঠান।


জানা যায়, গাজামুখী এই বহরের অন্তত ৪৮টি নৌযান ইসরাইলি সেনারা আটক করেছে। এতে প্রায় ৪০০ জন আন্তর্জাতিক অধিকারকর্মী রয়েছে।


এর আগে একই দিনে ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আন্তর্জাতিক জলসীমায় গাজা উপত্যকার দিকে এগিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সামরিক জাহাজগুলো তাদের মানবিক সহায়তা বহরে অনবরত আক্রমণ ও জোরপূর্বক আরোহন করছিল।


গত সোমবার আন্তর্জাতিক জলসীমায় এই সাহায্যকারী বহরের ওপর ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।


২০০৭ সাল থেকে গাজার ওপর আরোপিত অবৈধ ইসরায়েলি অবরোধ ভাঙার এক নতুন প্রচেষ্টায়, ৫৪টি নৌকা নিয়ে গঠিত এই ফ্লোটিলাটি গত বৃহস্পতিবার তুরস্কের মারমারিস জেলা থেকে রওনা হয়েছিল।


সাহায্যকারী এই বহরের ওপর এটিই প্রথম হামলার ঘটনা নয়। এর আগে গত এপ্রিলের শেষের দিকে, গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার নৌকাগুলোর ওপর হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেই সময় এই বহরে তুর্কি নাগরিকসহ ৩৯টি দেশের ৩৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন