আন্তর্জাতিক

গাজা ইস্যুতে ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না।

নেতানিয়াহু বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। মার্কিন প্রশাসনের কিছু প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু শর্ত মানা সম্ভব নয় বলে জানান তিনি।

 

অন্যদিকে, টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস এই পরিকল্পনার প্রতি নিজেদের পূর্ণ প্রতিশ্রুতির কথা জানিয়েছে। মধ্যস্থতাকারী দেশগুলোকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তারা শান্তি প্রক্রিয়া ব্যাহতকারী যেকোনো লঙ্ঘন রোধ করার দাবি জানিয়েছে।

 

গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হলেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ইসরায়েল উপত্যকাটিতে প্রায় প্রতিদিনই ভয়াবহ ও প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে।

 

গত ৩০ জুলাই ট্রাম্প গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের চুক্তির ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৪০টি দেশের সমন্বয়ে গঠিত বোর্ড অব পিসের মাধ্যমে উদ্যোগটি নেওয়া হয়, যেখানে আজীবন চেয়ারম্যান ট্রাম্প। তবে এতে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন