বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে ম্যানহোলে পড়ে কিশোরের মৃত্যু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালিয়াকৈর সড়ক ও জনপথের ম্যানহোলে (ময়লার ড্রেন) পড়ে ১৫ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ফুটপাত দিয়ে কিশোরটি হেঁটে যাচ্ছিল। এ সময় একটি অরক্ষিত ম্যানহোলে (ড্রেন) পড়ে নিখোঁজ হয় ওই কিশোর। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির আহমেদ বলেন, এক কিশোর ময়লার ড্রেনে পড়ে মারা গেছে। তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন