বিডিআর বিস্ফোরক মামলার আটজন আসামি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১ মে) বিকেলে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি প্রদান করে।
মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে একজন কাশিমপুর হাইসিকিউরিটি ইউনিটে এবং বাকি সাতজন কারাগার-২ এ বন্দী ছিলেন। এই আট আসামির জামিননামা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ সেই জামিননামাগুলো যথাযথভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে। এরপর তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্ত নিশ্চিত হওয়ার পরই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
দীর্ঘদিন পর জামিনে মুক্তি পেয়ে আসামিরা যখন কারাফটক দিয়ে বের হন, তখন সেখানে আগে থেকেই তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল