জেলার সংবাদ

গাজীপুরে নির্বাচনি প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ বেড়ে ১৯

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে টঙ্গি বাজারের মেইন রোডে এই ঘটনাটি ঘটে। দগ্ধদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

 

দগ্ধরা হলেন- রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), অনিক (২৪), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), রুবেল (৩৪), আলামিন (২১), রাব্বি (১২), রুবেল (৩৪), হৃদয় (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২) ও মারুফ (২২)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে বাটাগেট এলাকার বিএনপি অফিসের একটি রুমে গ্যাস বেলুনগুলো আগে থেকেই রাখা ছিল। মিছিল শুরুর আগে সেগুলো বের করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মিছিলে অংশ নেওয়া নেতা–কর্মীদের হাত-মুখসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

 

ঘটনার পর আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, আহতদের দগ্ধ মাত্রা ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আমাদের জরুরি বিভাগে দগ্ধদের রাখা হয়েছে। যাদের অবস্থা গুরুতর, তাদের বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন