বাংলাদেশ

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২৬ ০৫:৩০:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরে সন্ত্রাসী হামলায় বেসরকাটি টেলিভিশন স্টার নিউজের স্থানীয় প্রতিনিধি হোসাইন আলী বাবু আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক জানায়, ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরার  সংবাদ সরাসরি প্রচার (লাইভ) করছিলেন তিনি। সম্প্রচার শেষ করে গাজীপুরের চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সে বসে কাজ করার সময় হঠাৎ এক যুবক তার ওপর অতর্কিতে হামলা চালায়।

 

এসময় বাবু চিৎকারের শব্দে এক পুলিশ সদস্য দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে।

 

আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন