জেলার সংবাদ

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কোনাবাড়ী এবং কালিয়াকৈর উপজেলার বরাবো এলাকায় পৃথক তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে কারাদণ্ড প্রদান ও জরিমানা আদায় করা হয়েছে।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের (NSI) গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান এই অভিযান পরিচালনা করেন।


অভিযান সূত্রে জানা যায়, কোনাবাড়ীর আমবাগ এলাকায় নকল সয়াবিন তেল বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


একই এলাকায় বৈধ অনুমোদন না থাকা এবং বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মশার কয়েল তৈরি করায় অপর একটি কয়েল কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার বরাবো গ্রামে অবৈধভাবে নকল পানীয় জল (ড্রিংকিং ওয়াটার) তৈরি ও প্রক্রিয়াজাত করার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই কারখানা থেকে দুজনকে আটক করে কালিয়াকৈর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন