জেলার সংবাদ

গাজীপুরে মাদক বেচাকেনার সময় নারীসহ ৩ মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার হিজলহাটি এলাকায় পলমল গার্মেন্টসের গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মাদক মামলায় আসামিদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রংপুর সদর থানার নুনীতারী হরকলি এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে মো.সেলিম মিয়া (২৬),কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার মো.সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০) এবং একই এলাকার মো.ইকবাল গাজীর ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।

 

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাতে স্থানীয় থানা পুলিশের উপপরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হিজলহাটি এলাকায় পলমল গার্মেন্টসের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে সেলিম মিয়ার কাছ থেকে ৪৫০ পিস, রিনা বেগমের কাছ থেকে ৪০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৫০ পিস (১০৫ গ্রাম) ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।


মামলার তদন্তকারী কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক আবুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।


এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন