বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে শালবনে টিকটক ভিডিও করতে গিয়ে মিলল মরদেহ

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরে শালবনের ভেতর টিকটক ভিডিও বানাতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায় একদল কিশোর। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে কয়েকজন কিশোর শাল-গজারি বনের ভেতর টিকটকের ভিডিও শুটিং করতে যায়। হঠাৎ বাতাসের সঙ্গে তাদের নাকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। পরে কিশোরেরা বনের ভেতরের দিকে এগিয়ে গেলে মাটিতে চাপা দেওয়া অবস্থায় মরদেহটি দেখতে পায়। এরপর তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কয়েকজন যুবকেরা ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডেক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড এবং দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে ঘটনা আড়াল করার জন্য শাল-গজারি বনের ভেতর মাটি চাপা দিয়ে রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন