গাজীপুরের শ্রীপুরে আবুল হোসেন (৭০) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে ৭০ হাজার ৮৬০ টাকা পাওয়া যায়। আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম আবুল হোসেন (৫৯)। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন গত রাতে বিদ্যালয়ের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। সকালে তাকে সেখানে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে মৃত অবস্থায় দেখতে পায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
ডিবিসি/টিবিএ