জেলার সংবাদ

গাজীপুরে ৬ ড্রাম চোলাই মদসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম চোলাই মদ উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় এলাকাবাসীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন মায়া রানী, জোনাকি ও সুকুমার।


​স্থানীয়রা জানান, পোসাইদ এলাকার গহিন জঙ্গলে আদিবাসী পরিচয়ের আড়ালে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এসব মাদক সেবনের ফলে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছিল। অনৈতিক এই কর্মকাণ্ড বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে শ্রীপুর থানা পুলিশকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়।


​অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ পোসাইদ এলাকার ওই মাদক আস্তানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ ৬ ড্রাম মদ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ জনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়।


​অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন