আন্তর্জাতিক

গুজরাটে কুকুরের ডাকে ভাঙল ঘুম, বাথরুমে গিয়ে দেখতে পেল ৭ ফুটের কুমির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গুজরাটের আনন্দ জেলায় চলতি সপ্তাহের শুরুর দিকে গভীর রাতে এক পরিবারের বাথরুমে ৭ ফুট দীর্ঘ একটি কুমির ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক বালাভাই চৌহান বাইরে কুকুরদের একটানা ডাকাডাকি শুনে বিষয়টি খতিয়ে দেখতে যান। সেখানে গিয়ে তিনি বাথরুমের ভেতরে বিশাল ওই সরীসৃপটির মুখোমুখি হন।

আতঙ্কিত হয়ে পরিবারটি তাৎক্ষণিকভাবে বন দফতরে খবর দেয়। বন কর্মকর্তা এবং স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা নিরাপদে কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি দড়ি ও লম্বা লাঠি ব্যবহার করে জিনিসপত্রে ভরা বাথরুম থেকে কুমিরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। পরে উদ্ধারকৃত কুমিরটিকে কাছের একটি পুকুরে ছেড়ে দেওয়া হয়।

 

বন কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষাকালে এ ধরনের ঘটনা বেশি ঘটে। জলের স্তর বেড়ে যাওয়ায় কুমিরগুলো তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে খাবার খুঁজতে বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পার্শ্ববর্তী লোকালয়ে ঢুকে পড়ে। কর্মকর্তারা আরও জানান, পাশের মালাতাজ গ্রামের একটি পুকুরে ১০০টিরও বেশি কুমির রয়েছে। এর ফলে প্রবল বৃষ্টি ও বন্যার সময় রাস্তাঘাটে এবং মানুষের বাড়িতে এই প্রাণীগুলোর ঢুকে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন