বাংলাদেশ, রাজনীতি

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ষড়যন্ত্রের আভাস দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে কিছু গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন ‘জালিম’ হিসেবে আবির্ভূত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন না থাকলে কী পরিণতি হয়, তা গত ৫ আগস্ট সবাই দেখেছে। বিএনপি বিশ্বাস করে জনণই সকল ক্ষমতার উৎস। তাই নির্বাচনে জয়লাভ করলেও জনগণের পায়ের কাছে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

 

বরিশাল অঞ্চলের উন্নয়ন নিয়ে ভিশন তুলে ধরে তারেক রহমান বলেন, ভোলার গ্যাস ব্যবহার করে বরিশালে শিল্প-কারখানা ও ব্যাপক কর্মসংস্থান গড়ে তুলতে চায় বিএনপি।

 

নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির শীর্ষ এই নেতা প্রশ্ন রাখেন, নবী করিম (সা.)-এর স্ত্রী যেখানে কর্মজীবী ছিলেন, সেখানে তারা কীভাবে আমাদের মা-বোনদের নিয়ে অসম্মানজনক কথা বলে? সমাজে নারীর যথাযথ মর্যাদা ও কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।


এরআগে দুপুর বেলা ১২টা ১৫ মিনিটে বরিশালে এসে পৌঁছান তারেক রহমান। এরপর যোগ দেন বেলস পার্কের সমাবেশে ।

 

দুপুর হওয়ার আগেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। তারেক রহমানের বক্তব্য শুরু হওয়ার পর পুরো বেলস পার্ক এলাকা মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন