বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

গুলশানে বিএনপির নির্বাচনি অফিস ও কল সেন্টার চালু , নম্বর ১৬৫৪৩

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১০ই জানুয়ারী ২০২৬ ০৮:৪৬:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে রাজধানীর গুলশানে ‘ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার’ চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অফিস উদ্বোধন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং যেকোনো সংকট সহজে সমাধানে এই নির্বাচনী অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি কল সেন্টারের ‘১৬৫৪৩’ নম্বরে যোগাযোগ করে যেকোনো সময় নির্বাচনী সহায়তা পাওয়া যাবে বলেও জানান।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন