বিবিধ

গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উৎসবমুখর পরিবেশে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ

জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার জাইমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আনিছার রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুস্থ দেহ ও মন গঠনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’

 
ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্যারিস্টার জাইমা রহমান ও অতিথিবৃন্দ। 

 

ডিবিসি/

 

আরও পড়ুন