বাংলাদেশ

গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই ডিসেম্বর ২০২৫ ০১:৫৬:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

রোববার (১৪ই ডিসেম্বর) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

 

আবদুল্লাহ আল জাবের জানান, হাদি এখনো ‘ডিপ কোমায়’ আছেন এবং শঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থার দৃশ্যমান উন্নতি না হলেও ‘ইন্টারনাল রেসপন্স’ রয়েছে। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন, যা আগামীকাল সোমবার রাতে শেষ হবে।

 

বিদেশে নেওয়ার পরিকল্পনা: পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে সদস্যসচিব জানান, বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। বিদেশে ভ্রমণ করার মতো শারীরিক স্থিতিশীলতা এলেই তাকে পাঠানো হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন