আন্তর্জাতিক

গোপন ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২রা মার্চ ২০২৬ ০২:২৩:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভূগর্ভস্থ সুড়ঙ্গে রাখা হাজার হাজার ড্রোনের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এই ভিডিওতে ড্রোনগুলোকে লঞ্চারে প্রস্তুত অবস্থায় দেখা যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ওই ভিডিওতে ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতর সারিবদ্ধভাবে সাজানো অসংখ্য ড্রোন দেখতে পাওয়া যায়। ড্রোনগুলোকে লঞ্চারের ওপর উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এছাড়া সুড়ঙ্গের দেয়ালে শোভা পাচ্ছিল ইরানের জাতীয় পতাকা ও দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি।

 

ভিডিওটি কবে বা কোথায় ধারণ করা হয়েছে এবং এগুলো নির্দিষ্টভাবে কোন মডেলের ড্রোন, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যে চলমান সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ভিডিওটি প্রকাশ্যে আনল তেহরান।

 

এদিকে, ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে হামলা চালানোর জন্য মূলত এ ধরনের ড্রোনগুলোই ব্যবহার করে থাকে ইরান। তবে ভিডিওতে থাকা নির্দিষ্ট ড্রোনগুলোর সক্ষমতা নিয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন