বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে খৎনার অনুষ্ঠানের ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই ডিসেম্বর ২০২৫ ০৬:০৩:২৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ই ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামে এক শিশুর সুন্নতে খৎনার গায়ে হলুদের অনুষ্ঠানে পাশের গ্রামের একজন ভিডিও ধারণ করলে কথা কাটাকাটি শুরু হয়। এরই জেরে সকালে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন