জেলার সংবাদ

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক পুলিশসহ আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। রবিবার ( ০৯ আগস্ট) রাতে জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী বতু দাঁড়িয়ার সাথে মো. শামসুল আলম মিটুর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার ( ০৯ আগস্ট) বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশের মাধ্যমে জায়গা ভাগাভাগি করে সমাধান করে দেন।

 

সালিশ শেষে সবাই চলে গেলে বতু দাঁড়িয়ার ছেলে রাজিব দাঁড়িয়ার শ্যালক সোহান তার দলবল নিয়ে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে মো. শামসুল আলম মিটুর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

এ সময় ছুরি ও কুড়ালের কোপে পুলিশ সদস্য মো. আতিকুর রহমান, তার বড় ভাই মো. আশিকুর রহমান ও প্রতিবেশী তাজবির শেখসহ চারজন গুরুতর আহত হন। একপর্যায়ে অন্য প্রতিবেশীরা ঠেকাতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় হামলাকারীরা। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন