বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে দু'টি বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া চারটার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

সংঘর্ষের তীব্রতায় বাস দুটি মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করেন। উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাস যাত্রী মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সেখানে বাকি আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন