বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে পরকীয়ার জেরে সন্তান হত্যা: ২০ দিন পর ট্রাংক থেকে লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জে পরকীয়ার জেরে নিজের সাড়ে তিন বছরের শিশু সন্তানকে হত্যার ২০ দিন পর ঘরের ভেতর ট্রাংক থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়।

নিহতের নানি পারভিন আক্তার জানান, কাতার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। টিকটকের মাধ্যমে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামের এক যুবকের সঙ্গে সেতুর পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে ২০ দিন আগে তিনি নিজ শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশটি ট্রাংক বন্দি করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান।

 

মেয়ের এই কর্মকাণ্ড জানতে পেরে নিহতের নানি পুলিশকে খবর দেন। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার বাড়ির তালা ভেঙে ট্রাংক থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন