বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে নাঈমা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমা ওই গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।


পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু নাঈমা। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

 

অনেকক্ষণ পর পুকুরের পানিতে নাঈমার দেহ ভেসে উঠলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন