জেলার সংবাদ

গোপালগঞ্জে পুকুরের পানির নিচে মিলল ডিজেল!

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৫ই এপ্রিল ২০২৬ ০৭:১০:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানির নিচ থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা খাতুন নামের এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আসমা খাতুন কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, অধিক মুনাফার আশায় ওই ব্যবসায়ী ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল পুকুরে লুকিয়ে রেখেছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ডিজেলভর্তি ব্যারেলটি উদ্ধার করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে তেলের অবৈধ মজুত ঠেকাতেই এ অভিযান চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন