জেলার সংবাদ

গোপালগঞ্জে মাদক কারবারির পেটের ভেতর মিলল ২৩০০ ইয়াবা, কারবারি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৬। রবিবার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় ওই এলাকায় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি মো. আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পেটের মধ্যে ইয়াবা রেখে তিনি কক্সবাজার থেকে খুলনা যাচ্ছিলেন। পরে চিকিৎসকের সহায়তায় আমিনুলের পেট থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

 

র‍্যাব আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আসামিকে হস্তান্তর করা হয়েছে। আটক মাদক কারবারি মো. আমিনুল ইসলাম নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামের মো. ইদ্রিছ আমিনের ছেলে।

 

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন