জেলার সংবাদ

গোপালগঞ্জে বাল্যবিয়ের চেষ্টা, বরকে ১৫ দিনের কারাদণ্ড

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিয়ের চেষ্টার অপরাধে জয় চৌধুরী (২৩) নামে এক বরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, পাটগাতী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বারাইগাতী গ্রামের জয় চৌধুরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশাসন ওই বাড়িতে অভিযান চালায়।

 

পরে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুভাষ বিশ্বাস ও স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বর জয় চৌধুরীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ওই কিশোরীকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নিয়ে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

বাল্যবিয়ে প্রতিরোধের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজে এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন