বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে বাসচাপায় কনস্টেবল রবিউল ইসলাম নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে ডিসেম্বর ২০২৫ ০১:৩১:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় রবিউল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯শে ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিউল ইসলাম নড়াইল সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গাপোল এলাকায় পৌঁছালে বনফুল পরিবহনের একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল ইসলাম মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান ওরফে হিরু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন