গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মটোরসাইকেলে থাকা অন্য এক আরোহী।
নিহত মটোরসাইকেল চালক সালমান মোল্লা (১৮) লোহাইড় গ্রামের শহীদ মোল্লার ছেলে। আহত পরশ মোল্লা (১৬) লোহাইড় গ্রামের আলমাস মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার মাটিয়া ব্রিজ এলাকায় বরইতলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি মটোরসাকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত পরশকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠান।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন৷ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন