গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় বাসের চাপায় মাছেম মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের একটি ফিলিংস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাছেম মোল্লা ওই উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মাছেম মোল্লা ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিবিসি/টিবিএ