জেলার সংবাদ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলেরও

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চর বড়ফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) এবং তাঁর ১২ বছরের ছেলে মেহেদী হাসান খাঁ। মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুপুরে তার একটি সমাপনী বা বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে এনায়েত খাঁ ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে মেহেদী হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

 

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। দুপুর ১টার দিকে জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম সিরাজুল ইসলাম পিতা ও পুত্র দুজনেই মৃত বলে ঘোষণা করেন।

 

এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন