বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে বেশি দামে এলপিজি বিক্রি, দশ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

আজ (৭ এপ্রিল) মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ এই অভিযানে বিভিন্ন বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়। এ সময় এলপিজি গ্যাসের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা সতর্ক করেন।

 

প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোক্তারা। তারা মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে বাজারে শৃঙ্খলা বজায় থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লোটার প্রবণতা কমে আসবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন