জেলার সংবাদ, অপরাধ

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি টিম।

ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ওই গ্রামের মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।


র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন