বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির মামলাকে রাজনৈতিক বলে প্রচার, ভিত্তিহীন বলছে পুলিশ

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জুলাই ২০২৬ ০২:১৫:৩১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামে এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ স্পষ্ট করেছে যে, সুমনকে মূলত একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।

গত ১৫ মে এবং ১৪ জুলাই রাতে উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় সোনার গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় দায়ের করা মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সুমন শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশের তথ্যমতে, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরির মামলা রয়েছে এবং সর্বশেষ ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এটি সম্পূর্ণ একটি চুরির মামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে রাজনৈতিক মামলা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। এ ধরনের গুজব জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে উল্লেখ করে তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন। বর্তমানে আইন অনুযায়ী এই মামলার তদন্ত চলমান রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন