গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন দুই ফুটবলপ্রেমী। তারা হলেন উপজেলার রাতইল ইউনিয়নের হাসিব মুন্সি ও ওহিদুল শেখ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দেন তারা।
হাসিব মুন্সি ও ওহিদুল শেখ জানান, বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তারা দীর্ঘদিনের ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে ব্যতিক্রমীভাবে উদযাপন করতেই তারা দুধ দিয়ে গোসল করেন।
এ সময় স্থানীয় উৎসুক জনতা ঘটনাটি দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ডিবিসি/এসএস