বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে ৪ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৮:২৫:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ মে) পরিচালিত এই অভিযানে মোট ৪টি মামলায় ১৬ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় পরিচালিত ৩টি মামলায় মোট ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই আইনে ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী পরিচালিত অপর ১টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো: সোহাগ ব্রিকস- ৪ লাখ টাকা, রাজ ব্রিকস- ৩ লাখ টাকা, স্টার ব্রিকস- ৪ লাখ টাকা, শিয়ার ব্রিকস- ৫ লাখ টাকা

অভিযানের মূল অভিযোগ ছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে মাটি কাটা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশের ক্ষতি রোধ ও আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন