হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র আরও বড় ধরনের ভুল হিসাব-নিকাশের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান যুদ্ধে ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করার প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার তিনি এই সতর্কবার্তা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াশিংটনকে সতর্ক করে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল পথে হাঁটছে এবং তাদের হিসাব-নিকাশে গড়মিল দেখা যাচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় 'ইরান যুদ্ধকে' মার্কিন গোয়েন্দা ব্যর্থতার অন্যতম একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির মূল্যায়নের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ভিত্তিহীন বা 'ভুয়া গোয়েন্দা তথ্যের' ওপর নির্ভর করছে।
সূত্র: ডন
ডিবিসি/এসভিএন