আন্তর্জাতিক

গ্রিসে এফ-১৬ যুদ্ধবিমানের জরুরি অবতরণ, এয়ারপোর্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রিসের বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমাননে উড়ন্ত অবস্থায় আগুন ধরে যাওয়ার পর জাকিনথোস দ্বীপের বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

 

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বিমানটি থেকে পাইলটকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

 

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, আকাশে থাকাকালীন যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়। এরপরই পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে ওই দ্বীপের বিমানবন্দরে অবতরণ করান।

 

স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান মারিয়া মুজাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন