আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গ্রিসে ব্যাপক নির্বাচনি প্রচারণা চালানো হয়েছে। গ্রিসের এথেন্সে বৃহত্তর নোয়াখালী বিএনপি শাখা আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
হাফেজ আহমেদের সভাপতিত্বে এবং আমিনুল হক সুফিরা পরিচালনায় সভায় ধানের শীষের প্রার্থীর পক্ষে জোরালো বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ বিএনপির নেতা তোফাজ্জল হোসেন সবুজকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- ফারুক মিয়া, আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, আনোয়ার হোসেন দেওয়ান, জি এম মোখলেছুর রহমানসহ আরও অনেকে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ধানের শীষের সকল প্রার্থীকে জয়ী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডিবিসি/ এইচএপি