বাংলাদেশ

ঘন কুয়াশায় অচল শাহজালাল বিমানবন্দর, ফ্লাইট বিপর্যয়ে হাজারো যাত্রীর ভোগান্তি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা জানুয়ারী ২০২৬ ১০:০৮:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ভোররাত থেকে রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারছে না। এতে বিমানবন্দরে আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী। টানা দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেও উড্ডয়নের অনুমতি না মেলায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি বা দৃশ্যমান মাত্রা শূন্যের কোঠায় নেমে এসেছে। গত কয়েকদিন ধরে চলা এই কুয়াশা পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বিমানবন্দরের নেভিগেশন ব্যবস্থায়। এর ফলে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস ক্যাটাগরি দুই থেকে একে নামিয়ে আনা হয়েছে।

 

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিনে আন্তর্জাতিক রুটের বেশ কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় নামতে না পেরে কলকাতা, চট্টগ্রাম ও সিলেটে অবতরণে বাধ্য হয়েছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, দ্রুত আইএলএস ক্যাটাগরির উন্নতি করা না গেলে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন