লাইফস্টাইল, স্বাস্থ্য

ঘরেই টকদই তৈরির সহজ পদ্ধতি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে মার্চ ২০২৩ ১০:৫৬:০২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টকদই অনেক উপকারী একটি খাবার। টক দইয়ে থাকা ল্যাকটিক এসিড কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, যা পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই দই নিজেও সহজে হজম হয়, পাশাপাশি এই খাবার মানুষের হজমশক্তিও বাড়াতে সাহায্য করে। কোলন ক্যান্সারের রোগীরা টক দই খেতে পারেন৷

এ ছাড়া ওজন কমানো থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা আছে এই দইয়ে। যেহেতু রমজান মাস চলছে, তাই সারাদিন রোজা রাখার পর ইফতারে টকদই রাখার চেষ্টা করুন। তাই ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন টকদই। এটি করতে যেসব উপকরণ লাগবে

উপকরণ

* লেবুর রস ১ কাপ

* গুঁড়া দুধ ১ কাপ

* মধু ১ টেবিল চামচ


১. একটি বাটিতে গুঁড়া দুধ নিয়ে সামান্য পানি মিশিয়ে নিন। এটি ভালভাবে মিশাতে হবে। এরপর এতে সামান্য মধু মিশিয়ে নিতে হবে। এটি ভালভাবে মিশাতে হবে। যাতে দুধ দলা বেঁধে না থাকে। মধু ব্যবহার করলে সামান্য মিষ্টি ভাব আসবে। 

২. এরপর একটি পাত্রে এক কাপ পরিমাণ লেবুর রস করে নিন। এই লেবুর রসে মধু ও দুধের মিশ্রণ খুব ভালভাবে মিশিয়ে নিতে হবে। 

৩. এবার ঢাকনা দিয়ে ঢেকে ৪ ঘণ্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। পাত্রটি নাড়াচাড়া করা যাবে না। ৪ ঘণ্টা পরে দেখবেন দই প্রায় জমে গেছে। এবার ফ্রিজে রেখে দিন, এতে আরও ভালো জমবে। আর এভাবেই তৈরি হয়ে গেল টকদই।

ডিবিসি/এএসডি

আরও পড়ুন