খেলাধুলা, ক্রিকেট

ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপায় চোখ লঙ্কানদের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উপমহাদেশীয় কন্ডিশন ও অভিজ্ঞ স্কোয়াডকে পুঁজি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপায় তীক্ষ্ণ নজর রাখছে শ্রীলঙ্কা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হারের ক্ষত এখনো তাজা, তবুও অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের চেয়ে কন্ডিশনের বিচারে অনেকেই শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছেন।

লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও নিজ দর্শক আর চেনা মাঠের সুবিধা কাজে লাগিয়ে বিশ্বকাপে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় আছেন।

 

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড অভিজ্ঞতায় ভরপুর। টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারাদের ব্যর্থতায় হাল ধরার জন্য প্রস্তুত কুশল মেন্ডিস ও শানাকার মতো অভিজ্ঞরা। তারুণ্যের ঝলক দেখাতে প্রস্তুত পাভান রাত্নানায়েকে ও জেনিথ লিয়াঙ্গেরা। 

 

তবে শ্রীলঙ্কার মূল শক্তি তাদের বোলিং ইউনিট। দুশমন্ত চামিরা ও মাথিশা পাথিরানার পেস অ্যাটাকের সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকসানার মিস্ট্রি স্পিন বড় অস্ত্র। এছাড়া এশান মালিঙ্গাও যুক্ত হয়েছেন দলে। স্কোয়াডে পাঁচজন স্বীকৃত বোলারের পাশাপাশি সমান সংখ্যক অলরাউন্ডার থাকায় দলের ভারসাম্য অন্যদের চেয়ে অনেক ভালো। 

 

ইংল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হলেও বৃষ্টি আইনে (ডিএলএস) লড়াকু মানসিকতা লঙ্কানদের আত্মবিশ্বাস জোগাচ্ছে, যা তাদের আসন্ন বিশ্বকাপে 'ডার্ক হর্স' হিসেবে প্রমাণ করতে পারে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন